চোখ মেলে যা দেখছেন, তার পেছনে কী ঘটছে সেটা কি কখনো ভেবেছেন? চায়ের কাপের ধোঁয়া, পাতার ওপর জমা শিশির, তেল-পানির মিশ্রণ, সন্ধ্যার বদলে যাওয়া আলো, মহাকাশ। এই সব চেনা দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকে অসাধারণ সব বিজ্ঞান।
KBKh Science এর নতুন কনটেস্ট “Science Behind the Image” এ আপনার ফটোগ্রাফি স্কিল আর বিজ্ঞানের জ্ঞান একসাথে দেখানোর এটাই সেরা সুযোগ! ছবি তুলুন, বিজ্ঞান বোঝান, পুরস্কার জিতুন।
Powered by KBKh Store
KBKh Science Offical Store
কীভাবে অংশগ্রহণ করবেন?
ধাপ ১: ছবি তুলুন: আপনার চারপাশ থেকে যেকোনো প্রাকৃতিক বা প্রাত্যহিক ঘটনার ছবি তুলুন, যেখানে বিজ্ঞান সরাসরি কাজ করছে।
ধাপ ২: ব্যাখ্যা লিখুন: ছবিটির পেছনের বিজ্ঞান সহজ ভাষায় লিখুন। নিজের কথায়, নিজের মতো করে।
ধাপ ৩: পোস্ট করুন: KBKh Science এর অফিশিয়াল ফেসবুক গ্রুপ ‘কি…বিজ্ঞান খুঁজছেন‘ এ #ScienceBehindTheImage এবং #KBKhStore হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করুন।
নিয়মাবলী
নিজের তোলা ছবি: সাবমিট করা ছবি অবশ্যই নিজের তোলা হতে হবে। গুগল, পিন্টারেস্ট বা এআই জেনারেটেড কোনো ছবি গ্রহণযোগ্য নয়।
ছবির বিষয়বস্তু: ছবিতে যেকোনো প্রাত্যহিক বা প্রাকৃতিক ঘটনা থাকতে পারে। যেমন: রান্নার সময় তেল-পানির রিঅ্যাকশন, কুয়াশায় আলোর প্রতিসরণ, পাতার জ্যামিতিক গঠন, কিংবা চায়ের কাপের ধোঁয়া, মহাকাশের ছবি।
বৈজ্ঞানিক ব্যাখ্যা (ক্যাপশন): ছবির সাথে ক্যাপশনে সেটির পেছনের বিজ্ঞান সহজ ভাষায় ব্যাখ্যা করতে হবে। বই বা উইকিপিডিয়া থেকে হুবহু কপি না করে নিজের ভাষায় বোঝালে বেশি পয়েন্ট মিলবে।
বাধ্যতামূলক হ্যাশট্যাগ: গ্রুপে পোস্ট করার সময় #ScienceBehindTheImage এবং #KBKhStore হ্যাশট্যাগ দুটি অবশ্যই ব্যবহার করতে হবে।
ডিভাইস ও এডিটিং: মোবাইল বা ক্যামেরা, যেকোনো ডিভাইসে তোলা ছবি গ্রহণযোগ্য। তবে অতিরিক্ত এডিটিং বা ম্যানিপুলেশন করা ছবি বাতিল করা হবে। স্বাভাবিক কালার কারেকশন গ্রহণযোগ্য।
বিচারের মানদণ্ড
শুধু ছবির সৌন্দর্য দেখে বিজয়ী নির্বাচন করা হবে না। তিনটি বিষয়ে মূল্যায়ন করা হবে।
| Creativity (৩০%) | Scientific Accuracy (৫০%) | Engagement (২০%) |
|---|---|---|
| সাধারণ জিনিসকে কতটা নতুনভাবে অবজার্ভ করা হয়েছে। | ক্যাপশনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কতটা নির্ভুল এবং সহজবোধ্য। | গ্রুপের পোস্টে মেম্বারদের লাইক, কমেন্ট ও সামগ্রিক রেসপন্স। |
পুরস্কার
| 🥇 ১ম পুরস্কার | 🥈 ২য় পুরস্কার | 🥉 ৩য় পুরস্কার |
|---|---|---|
| MoYu RS3M V5 (Magnetic Dual Adjustment + Robot) + ডিজিটাল সার্টিফিকেট | Kinetic Balance Iron Man (Large) + ডিজিটাল সার্টিফিকেট | Kinetic Balance Iron Man (Standard) + ডিজিটাল সার্টিফিকেট |
![]() | ![]() | ![]() |
সেরা ৩ জনের ছবি ও ব্যাখ্যা KBKh Science এর পেজ, গ্রুপ এবং ওয়েবসাইটে বিশেষভাবে ফিচার করা হবে। এবং এই ওয়েব পেজের নিচের অংশে থাকা ‘Winners’ সেকশনে প্রথম তিনজন বিজয়ীদের নাম, ছবি এবং পোস্ট লিংক চিরকাল থেকে যাবে।
সেরা ৪ থেকে ৮ জনের জন্য থাকছে ডিজিটাল সার্টিফিকেট এবং KBKh Store এর এক্সক্লুসিভ কুপন কোড।
টাইমলাইন
সাবমিশন শুরু: ১০ জুন ২০২৬
সাবমিশনের শেষ সময়: ১৭ জুন ২০২৬


