
বিজ্ঞান সবাই সহজে বুঝতে পারে না, আবার বোঝাতেও পারে না। অন্যকে বিজ্ঞান বোঝাতে লাগে বিজ্ঞানের গভীর জ্ঞান, ভাষার স্পষ্টতা আর বোঝানোর আন্তরিক ইচ্ছা। যদি আপনার মধ্যে ইতোমধ্যে এই গুণগুলো থাকে, আমরা আপনার লেখা ওয়েবসাইটে প্রকাশ করতে আগ্রহী। বিজ্ঞানকে সকলের কাছে পৌঁছে দেয়ার এই যাত্রায় আপনিও হন একজন সহযাত্রী।
জমা দেওয়ার নির্দেশিকা
➔ জটিল বৈজ্ঞানিক ধারণার সাবলীল ব্যাখ্যা
➔ বিজ্ঞানীদের সংগ্রাম, আবিষ্কারের নেপথ্য কাহিনী এবং জীবন দর্শন
➔ সাম্প্রতিক গবেষণার বিশ্লেষণ
➔ বিজ্ঞান বা গণিতভিত্তিক মজার ধাঁধা, প্রশ্নোত্তর, ফ্যাক্ট
➔ সমসাময়িক বৈজ্ঞানিক ইস্যু
➔ বিজ্ঞান-কল্পকাহিনী
➔ লেখা অবশ্যই বিজ্ঞানভিত্তিক হতে হবে
➔ ভাষা হতে হবে সহজ-সরল প্রমিত বাংলা
➔ ৮০০-১০০০ শব্দের মধ্যে লিখুন, প্রয়োজনে লেখা এর চেয়েও বড় হতে পারে।
➔ লেখায় যেন কোনো ধর্মীয়, রাজনৈতিক বা ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য না থাকে।
➔ নির্ভরযোগ্য সূত্র বা রেফারেন্স ব্যবহার করলে লেখার বিশ্বাসযোগ্যতা বাড়ে। সূত্রগুলো লেখার শেষে উল্লেখ করুন।
➔ লেখার সাথে সম্পর্কিত উচ্চ রেজোলিউশনের ও কপিরাইট-মুক্ত ছবি সংযুক্ত করতে পারেন। ছবির নিচে ক্যাপশন দিতে ভুলবেন না।
➔ অতিরিক্ত Em Dash (—) ব্যবহার করবেন না। এর পরিবর্তে কমা, পূর্ণচ্ছেদ বা অন্য সহজ বাক্য কাঠামো ব্যবহার করতে হবে।
➔ ইংরেজি শব্দ ব্যবহার করতে হলে সেটা সরাসরি ইংরেজিতে নয়, বরং বাংলা উচ্চারণে লিখুন। যেমন: Black Hole না লিখে ব্ল্যাক হোল। প্রয়োজনে ইংরেজি শব্দও রাখা যাবে, তবে অগ্রাধিকার থাকবে বাংলা উচ্চারণে।
➔ বিজ্ঞান্বেষীর মাধ্যমে আপনার লেখা হাজারো পাঠকের কাছে পৌঁছাবে
➔ লেখকের নামসহ আপনার লেখা প্রকাশিত হবে, যা আপনার একটি ডিজিটাল পোর্টফোলিও গড়ে তুলতে সাহায্য করবে।
➔ বিজ্ঞান্বেষীতে কনট্রিবিউট করে আপনি একটা বড় কমিউনিটির সাথে যুক্ত হবেন, যেখানে আলোচনা, ফিডব্যাক এবং নতুন আইডিয়া শেয়ার হবে।
➔ লেখা প্রকাশ করে আপনি নিজেও নতুন কিছু শিখবেন এবং বিজ্ঞানের প্রতি ভালোবাসা আরও বাড়বে।
➔ আপনি বাংলা ভাষায় বৈজ্ঞানিক চর্চার এই গুরুত্বপূর্ণ আন্দোলনের একজন সক্রিয় অংশীদারে পরিণত হবেন।
➔ আপনার মৌলিক রচনা চিরস্থায়ীভাবে থেকে যাবে আমাদের ওয়েবসাইটে
➔ প্রতিমাসে সেরা ৩ জন লেখকের জন্য থাকবে আকর্ষনীয় সার্টিফিকেট
➔ ওয়েবসাইট থেকে ভালো উপার্জন সম্ভব হলে প্রতি মাসে পুরস্কারের ব্যবস্থা থাকবে।
➔ লেখাটি অবশ্যই মৌলিক হতে হবে। অন্যের লেখা কপি বলে প্রমাণিত হলে লেখাটি গ্রহণ করা হবে না।
➔ জমা দেওয়া লেখার সম্পাদনা বা পরিমার্জনের অধিকার বিজ্ঞান্বেষীর থাকবে, তবে মূল ভাব অক্ষুন্ন রাখা হবে।
➔ লেখাটি জমা দেওয়ার পর এর কপিরাইট বিজ্ঞান্বেষীর কাছে সংরক্ষিত থাকবে। তবে প্রকাশের সময় লেখকের নাম অবশ্যই উল্লেখ করা হবে।
➔ লেখক কোনো আর্থিক পারিশ্রমিক দাবি করতে পারবেন না, তবে সর্বদা তাঁর নাম প্রকাশিত হবে