দাঁত দেখতে তো হাড়ের মতোই তেমনই শক্ত, সাদা আর ভঙ্গুর তাহলে তো দাঁত হাড়ই হওয়ার কথা তাই না! কিন্তু না দাঁতকে হাড় বলা যাবে না। American dental Association (ADA) ও Human Anatomy এর সোর্সগুলোর মতে দাঁত ও হাড়ের মধ্যে বাহ্যিক কিছু মিল থাকলেও এদের গঠন, কাজ এবং পুনরুৎপাদন ক্ষমতায় রয়েছে বিশাল তফাৎ। চলুন জেনে নিই কি সেই কারণ যা দাঁতকে হাড় হতে দিলো না।
Distinct Chemical and Structural Composition

হাড় ও দাঁতের মৌলিক গঠন সম্পূর্ণ ভিন্ন। যেখানে হাড় মূলত Collagen নামক প্রোটিন এবং Calcium Phosphate এর মিশ্রণ সেখানে দাঁতে কোনো Collagen ই নেই। বরং দাঁত গঠিত Enamel, Dentin ও Pupl এর মতো বিভিন্ন অংশ নিয়ে।
হাড়ে Collagen থাকায় হাড় কিছুটা নমনীয় প্রকৃতির হয় যা তাকে চাপ সহ্য করতে সাহায্য করে। আর হাড়ের বাইরের আবরণটিকে বলে Periosteum যা একটি জীবন্ত পর্দা। কিন্তু দাঁতের সবচেয়ে বাইরের স্তর Enamel মানবদেহের সবচেয়ে শক্ত উপাদান যা মূলত Calcium Phosphate এর স্ফটিক দিয়ে তৈরি এবং হাড়ের চেয়েও অনেক বেশি ঘন ও শক্ত। দাঁতের Enamel এর ঠিক নিচের স্তর হলো Dentin তারপরে Pupl এর স্থান যেখানে Dentin হাড়ের মতো শক্ত হলেও এতে কোনো জীবন্ত পদার্থ বা Living matrix থাকে না এবং Pulp দাঁতের কেন্দ্রীয় নরম অংশ যাতে রক্তনালী ও স্নায়ু থাকে। তাই গঠনের সাপেক্ষে দাঁত ও হাড় কখনোই এক হতে পারে না।
Healing and regeneration
হাড় এবং দাঁতের সবচেয়ে বড় পার্থক্য হলো এদের সুস্থ হওয়ার বা নিজে নিজে পুনরায় গড়ে ওঠার ক্ষমতা। হাড় একটি সম্পূর্ণ জীবন্ত কলা বা Living Tissue এতে অনবরত রক্ত সঞ্চালন হয় এবং Osteoblasts ও Osteoclasts নামক জীবন্ত কোষ থাকে। ফলে কোনো কারণে হাড় ভেঙে গেলে বা ফাঁটল ধরলে হাড় নিজে নিজেই নতুন কোষ তৈরি করে সেই ক্ষত নিরাময় করতে বা জোড়া লাগাতে পারে। এমনকি প্রতি ১০ বছরে মানুষের শরীরের পুরো কঙ্কালতন্ত্রের পুরনো হাড়ের কোষগুলো প্রাকৃতিকভাবেই একদম নতুন কোষে প্রতিস্থাপিত হয়।
কিন্তু ভেতরের Pulp অংশটুকু বাদে দাঁতে কোনো living Tissue নেই । শৈশবে যখন দাঁত উঠে তখন দাঁতের Enamel তৈরি করা কোষগুলো মারা যায়। ফলে একবার যদি দাঁত ভেঙে যায় বা ক্ষয়ে গর্ত হয়ে যায় বা cavity তৈরি হয় তবে দাঁত কখনোই নিজে থেকে তা মেরামত করতে পারে না। Dentist এর কাছে গিয়ে filing বা artificial চিকিৎসা ছাড়া দাঁতের ক্ষয় পূরণ করা অসম্ভব।
Absence of Bone Marrow
হাড়ের ভেতরের অংশে sponge এর মতো নরম ফাঁপা জায়গা থাকে যাকে অস্থিমজ্জা বা Bone Marrow বলে। এই Bone Marrow মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানেই প্রতিনিয়ত লোহিত রক্তকণিকা বা Red Blood Cells এবং শ্বেত রক্তকণিকা বা White Blood Cells তৈরি হয়। অর্থাৎ হাড় আমাদের রক্ত উৎপাদন ও রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে সরাসরি জড়িত। অপরদিকে দাঁতের ভেতরে কোনো Bone Marrow বা অস্থিমজ্জা থাকে না শুধু কেন্দ্রে থাকা Pulp অংশে কিছু রক্তনালী ও স্নায়ু বা nerves থাকে যা দাঁতকে মাড়ির সাথে সংযুক্ত রাখে কিন্তু তা কোনো রক্তকণিকা উৎপাদন করতে পারে না।
Systemic Function
শারীরিক ক্রিয়ার দিক থেকে হাড় এবং দাঁত সম্পূর্ণ ভিন্ন দুটি block এর অংশ। যেখানে হাড় আমাদের পুরো শরীরকে কাঠামো দেয়, চলাফেরায় সাহায্য করে এবং হৃৎপিণ্ড বা ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ নরম অঙ্গগুলোকে সুরক্ষা দেয় সেখানে দাঁতের মূল কাজ হলো খাবার চিবিয়ে ছোট ছোট অংশে ভেঙে ফেলা যা হজম প্রক্রিয়ার প্রথম ধাপ।
সংক্ষেপে বলতে গেলে দাঁত এবং হাড় উভয়ের মধ্যেই calcium এর আধিক্য থাকলেও হাড় হলো একটি সদাপরিবর্তনশীল ও জীবন্ত অঙ্গ যা রক্ত তৈরি করে এবং নিজে নিজে সুস্থ হতে পারে। কিন্তু দাঁত হলো calcium এর তৈরি একটি শক্ত জড় কাঠামো যা একবার ক্ষতিগ্রস্ত হলে আর প্রাকৃতিকভাবে ফিরে আসে না। এই সমস্ত কারণে চিকিৎসাবিজ্ঞান দাঁতকে কঙ্কালতন্ত্রের বা Skeletal System এর অংশ না ধরে পরিপাকতন্ত্রের বা Digestive System এর অংশ হিসেবে গণ্য করে।
