চিকিৎসা বিজ্ঞানের অন্যতম এক বিস্ময়কর এবং কৌতূহলপূর্ণ বিষয় হলো Twins বা Multiples শিশুর জন্ম। সাধারণ নিয়মে একজন নারী একটি মাত্র সন্তানের জন্ম দিলেও আমরা প্রায়ই জমজ বা একাধিক শিশু জন্মাতে দেখি। এসব ক্ষেত্রে মায়ের বিশেষ কিছু ফিজিক্যাল ও হরমোনাল ব্যাতিক্রমের কারণে একসাথে দুই বা ততোধিক শিশুর জন্ম হয়। চলুন দেখি কীভাবে জমজ বা একাধিক শিশু গর্ভে আসে এবং এর পেছনে কী কী কারণ কাজ করে।
জমজ শিশুর প্রকারভেদ –
Medical Science এর ভাষায় জমজ শিশুকে মূলত ২ টি প্রধান ভাগে ভাগ করা হয়। শিশুগুলোর জন্মপ্রক্রিয়া, তাদের শারীরিক গঠন এবং হরমোনের প্রভাব সম্পূর্ণ নির্ভর করে এই প্রকারভেদের ওপর। জন্মের পর তারা কি দেখতে একইরকম হবে কিনা তাও এই প্রকারভেদের উপরই নির্ভরশীল।
i. Non identical বা Fraternal Twins :
জমজ শিশু হওয়ার সবচেয়ে সাধারণ প্রকার এটি। বিশ্বব্যাপী জন্ম নেওয়া মোট জমজ শিশুর প্রায় ৭০% থেকে ৮০% ই Fraternal Twins। সাধারণ মাসিক চক্রে একজন নারীর শরীরে একটি মাত্র পরিপক্ক ডিম্বাণু তৈরি হয় কিন্তু হরমোনের বিশেষ তারতম্যের কারণে যখন একই সাথে দুটি আলাদা ডিম্বাণু নির্গত হয় এবং তারা দুটি পৃথক শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তখন গর্ভে দুটি আলাদা ভ্রূণের সৃষ্টি হয়। এ অবস্থাকে চিকিৎসা বিজ্ঞান Hyperovulation বলে। যদি কখনো মায়ের Brain এর পিটুইটারি গ্রন্থি থেকে আসা FSH (Follicle-Stimulating Hormone) ও LH (Luteinizing Hormone) এর মাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হয় তখন এই অবস্থার সৃষ্টি হয়।
এ প্রক্রিয়ায় জন্ম নেয়া শিশু ২ টি যেহেতু সম্পূর্ণ আলাদা দুটি ডিম্বাণু ও শুক্রাণু থেকে তৈরি তাই এদের DNA বা Genetic Structure ১০০% এক হয় না মাত্র ৫০% মেলে। এরা দেখতে হুবহু একরকমও হয় না সাধারণ ভাই-বোনের মধ্যে যতটুকু মিল থাকে এদেরও ঠিক ততটুকুই থাকে। এরা একই লিঙ্গের হতে পারে, আবার একজন ছেলে ও একজন মেয়েও হতে পারে। আবার এদের গর্ভফুল বা Placenta ও সম্পূর্ণ আলাদা থাকে।
ii. Identical বা Monozygotic Twins :
এই প্রক্রিয়ায় জমজ শিশু জন্ম নেয়ার ঘটনা খুবই বিরল কারণ এটি কোনো hormonal তারতম্যের কারণে হয় না বরং প্রকৃতির আকস্মিকতার কারণে হয়। এক্ষেত্রে মায়ের শরীর থেকে একটি মাত্র ডিম্বাণু বের হয় এবং বাবার একটি মাত্র শুক্রাণু দ্বারা সেটি নিষিক্ত হয়ে একটি একক ভ্রূণ বা Zygote তৈরি করে। কিন্তু নিষিক্ত হওয়ার পর প্রথম ১ থেকে ১৪ দিনের মধ্যে এই একক ভ্রূণটি কোনো এক অজানা কারণে আকস্মিকভাবে সমান দুই ভাগে বিভক্ত হয়ে দুটি আলাদা শিশুরূপে বেড়ে উঠতে থাকে।
যেহেতু এরা একই ডিম্বাণু এবং শুক্রাণু থেকে তৈরি তাই এদের DNA এবং Genetic Structure প্রায় ১০০% একই রকম হয়ে থাকে। এদের রক্তের গ্রুপও সবসময় একই হয়। এরা দেখতে এতটাই মিলসম্পন্ন হয় যে মা-বাবারও অনেক সময় চিনতে কষ্ট হয়। তবে Identical Twins সবসময় একই লিঙ্গের হয় হয়তো দুটিই ছেলে না হয় দুটিই মেয়ে।
তাহলে একসাথে ৩, ৪ বা আরও অধিক শিশুর জন্ম কীভাবে হয়?

জমজ শিশুর চেয়েও অধিক শিশু যেমন- একসাথে ৩, ৪ বা ৫ জন গর্ভে আসার প্রক্রিয়াটি মূলত দুটি উপায়ে বা এদের মিশ্রণে ঘটে। তবে এই প্রক্রিয়াগুলো মূলত জমজ শিশু জন্মের প্রক্রিয়ার মতোই শুধু আরেকটু বিরল ও জটিল।
i. যদি মায়ের শরীরে একসাথে ৩ টি বা ৪ টি ডিম্বাণু তৈরি হয় এবং সেগুলো আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তবে Fraternal Triplets বা Quadruplets হয়। এরও বেশি ডিম্বাণু তৈরি হলে তখন একসাথে আরও শিশুর জন্ম হয়।
ii. এটি সবচেয়ে ব্যাতিক্রমী প্রক্রিয়া। এক্ষেত্রে প্রক্রিয়াটা এমন হয় ধরা যাক ২ টি ডিম্বাণু নিষিক্ত হলো এবং এর মধ্যে ১ টি ভ্রূণ স্বাভাবিক থাকলো কিন্তু অন্য ভ্রূণটি ভেঙে ২ ভাগ হয়ে গেল ফলে গর্ভে মোট ৩ টি শিশু তৈরি হবে যার মধ্যে দুজন হবে Identical Twins এবং একজন হবে Fraternal। এভাবে আরও শিশু একসাথে জন্মাতে পারে।
একাধিক শিশুর জন্ম মায়ের উপর কেমন প্রভাব ফেলে?
একটি শিশুর চেয়ে একাধিক শিশু গর্ভে থাকলে মায়ের শরীরে Physical এবং Hormonal পরিবর্তনগুলো দ্বিগুণ বা তিনগুণ তীব্র হয়।
গর্ভধারণের পর hCG বা Human Chorionic Gonadotropin হরমোন নিঃসৃত হওয়া শুরু হয় কিন্তু একাধিক সন্তানের ক্ষেত্রে এই হরমোনের মাত্রা সাধারণের চেয়ে অনেক বেশি হয় ফলে গর্ভধারণের শুরুর দিকে মায়ের প্রচণ্ড বমি বমি ভাব, মাথা ঘোরানো এবং ক্লান্তি বা Morning Sickness দেখা দেয়।
জরায়ু বা Uterus স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত এবং বেশি প্রসারিত হয় ফলে মায়ের কোমর ব্যথা, শ্বাসকষ্ট এবং ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়ার মতো লক্ষণগুলো অনেক বেশি দেখা দেয়। এছাড়াও একাধিক শিশুর পুষ্টি ও অক্সিজেনের জোগান দিতে মায়ের শরীর থেকে প্রায় ৫০-৭০% পর্যন্ত রক্ত ব্যয় হয়ে যায় ফলে মায়ের হৃদপিণ্ডকে বেশি কাজ করতে হয় এবং মায়ের রক্তশূন্যতা বা Anemia এর ঝুঁকি বাড়ে।
কেন একাধিক বা জমজ শিশু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়?
Fertility Treatment
বর্তমানে জমজ বা একাধিক শিশু হওয়ার সবচেয়ে বড় কারণ হলো Fertility বা বন্ধ্যাত্বের চিকিৎসা। IVF অর্থাৎ টেস্টটিউব বেবি প্রক্রিয়ায় সফলতার হার বাড়াতে জরায়ুতে ল্যাবে তৈরি একাধিক ভ্রূণ প্রতিস্থাপন করা হয়। এছাড়াও ডিম্বাণু বাড়ানোর জন্য Hormone Injection বা ঔষধ যেমন Clomiphene দেয়া হয় ফলে একসাথে একাধিক ডিম্বাণু নিঃসৃত হয়।
Maternal Age
দেখা গেছে ৩৫ বছরের বেশি বয়সী মায়েদের ডিম্বাশয় কিছুটা দুর্বল হয়ে পড়ে তখন এই কমতি পূরণ করতে brain জোরপূর্বক বেশি পরিমাণে FSH hormone তৈরি করে। এই হরমোনের আধিক্যের কারণেই বেশি বয়সী মায়েদের Hyperovulation এর সম্ভাবনা বেড়ে যায়।
Genetics
যদি মায়ের পরিবারে বা মায়ের নিজের Fraternal Twins থাকার ইতিহাস থাকে তবে তার জমজ সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। একাধিক সন্তান হওয়ার এই gene টি মূলত বংশানুক্রমিকভাবে নারীদের মধ্যে স্থানান্তরিত হয়।
জমজ বা একাধিক শিশু জন্মানোর কিছু অবিশ্বাস্য ব্যতিক্রম!
Conjoined Twins
এটি Identical Twins এর একটি ব্যতিক্রমী এবং জটিল রূপ যেখানে ভ্রূণটি নিষিক্ত হওয়ার ১৩-১৫ দিন পর যখন ভ্রূণের অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হওয়া শুরু হয় তখন ভ্রূণটি বিভক্ত হতে যায় কিন্তু তখন তারা সম্পূর্ণ আলাদা হতে পারে না। ফলে শিশুরা শরীরের কোনো না কোনো অংশ যেমন- বুক, পেট বা মাথা ইত্যাদি দিয়ে একে অপরের সাথে জোড়া লেগে জন্ম নেয়।
Superfetation
সাধারণত একজন নারী গর্ভবতী হয়ে গেলে তার ডিম্বাশয় থেকে নতুন কোনো ডিম্বাণু বের হয় না কিন্তু অতি বিরল কিছু ক্ষেত্রে নারী already গর্ভবতী থাকা অবস্থাতেই কয়েক সপ্তাহ পর তার শরীরে আরেকটি ডিম্বাণু ovulate হয় এবং সেটি নতুন করে নিষিক্ত হয়। এর ফলে জরায়ুতে ভিন্ন ভিন্ন বয়সের দুটি ভ্রূণ একসাথে বড় হতে থাকে।
Superfecundatio
যদি একজন নারীর শরীরে Hyperovulation বা ২ টি ডিম্বাণু নিঃসৃত হয় এবং তিনি খুব অল্প সময়ের ব্যবধানে দুজন আলাদা পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তবে দুটি ডিম্বাণু দুজন ভিন্ন পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। এভাবে জন্ম নেওয়া জমজ শিশুদের বাবা আলাদা হয়ে থাকে।
একসাথে একাধিক শিশু গর্ভে ধারণ করা আনন্দের হলেও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি High-Risk Pregnancy অর্থাৎ ঝুঁকিপূর্ণ গর্ভধারণ । জমজ সন্তানের ক্ষেত্রে গর্ভকালীন Diabetes , উচ্চ রক্তচাপ এবং সময়ের আগেই সন্তান জন্ম হওয়ার বা Premature Birth এর ঝুঁকি অনেক বেশি থাকে। তাই এমন গর্ভধারণের ক্ষেত্রে মায়ের সাধারণের চেয়ে দ্বিগুণ যত্ন, সুষম ও ক্যালোরিযুক্ত পুষ্টিকর খাবার এবং প্রথম থেকেই একজন অভিজ্ঞ Gynecologist এর regular observation এ থাকা অত্যন্ত জরুরি।
