লেখক: বিজ্ঞান্বেষী ডেস্ক ২

বাংলাদেশে গত কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। শুধু ২০২৩ সালেই ৩ লাখ ২১ হাজার রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ১,৭০৫ জনের মৃত্যু হয়েছে। প্রচলিত কীটনাশক-ভিত্তিক নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যর্থ হচ্ছে মূলত দুই কারণে—প্রথমত, শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত কীটনাশক ছিটানো সম্ভব হয় না। দ্বিতীয়ত, স্থানীয় এডিস মশারা কীটনাশক প্রতিরোধী হয়ে উঠেছে। এই সংকটে বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে উলবাকিয়া (Wolbachia) নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া। সম্প্রতি Scientific Reports জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ঢাকার স্থানীয় Aedes aegypti মশার মধ্যে উলবাকিয়া সংযোজন করে ডেঙ্গু ভাইরাস ছড়ানোর হার ৯২.৭% পর্যন্ত কমানো সম্ভব। গবেষণাটি হাসান মোহাম্মদ আল-আমিন এর নেতৃত্বে পরিচালিত হয়েছে। উলবাকিয়া…

Read More