লেখক: বিজ্ঞান্বেষী ডেস্ক

দক্ষিণ ইউরোপের ছোট্ট এক পিঁপড়ার গল্প এখন বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। নাম আইবেরিয়ান হারভেস্টার এবং বৈজ্ঞানিক নাম Messor ibericus। এই প্রজাতির রানীরা এক অদ্ভুদ প্রজনন কৌশল ব্যবহার করছে। বিষয়টা হলো তারা নিজেদের কলোনির কর্মী তৈরি করার জন্য অন্য প্রজাতির পুরুষকে ক্লোন করছে। আর এটাই ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা গেল। তারা স্বাভাবিক জীবনচক্রের অংশ হিসেবে ভিন্ন প্রজাতির সন্তান জন্ম দিচ্ছে।পিঁপড়ার জগতে পুরুষদের কাজ সীমিত। তারা শুধু একবার মিলনফ্লাইটে রানীর সঙ্গে মিলিত হয়, তারপর মা’রা যায়। সাধারণভাবে রানীরা একবার মিলন করেই আজীবন শুক্রাণু জমা রাখে। সেই মজুত থেকে জন্ম নেয় নতুন রানী, শ্রমিক বা পুরুষ। কিন্তু এই…

Read More

বিশ্বজুড়ে ডায়াবেটিস দ্রুত ছড়িয়ে পড়ছে, কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো প্রায় অর্ধেক মানুষ জানেই না যে তারা এই রোগে ভুগছে। ২০২৩ সালের এক বড় গবেষণায় দেখা গেছে, ১৫ বছর বা তার বেশি বয়সী প্রায় ৪৪ শতাংশ মানুষ তাদের ডায়াবেটিস সম্পর্কে অজ্ঞ। তরুণ প্রাপ্তবয়স্করা এ ক্ষেত্রে সবচেয়ে বেশি উপেক্ষিত, অথচ তাদের ভবিষ্যতে জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। যাদের ডায়াবেটিস ধরা পড়েছে, তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন। সংখ্যায় প্রায় ৯১ শতাংশ। কিন্তু এখানে সমস্যা হলো, চিকিৎসা নেওয়া সত্ত্বেও সবাই রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। হিসাব করলে দেখা যায় চিকিৎসাধীন রোগীদের মাত্র ৪২ শতাংশের শর্করা নিয়ন্ত্রণে আছে। সব মিলিয়ে গোটা বিশ্বে…

Read More

মানুষের শরীরের প্রতিটি অঙ্গই জন্ম নেয় বিস্ময়কর শিল্পকর্ম হিসেবে। জন্মের আগে ভ্রূণ অবস্থায় নানা ধাপে ধাপে শরীরের গঠন সম্পন্ন হয়। সেই প্রক্রিয়ার অনেক চিহ্ন আমাদের শরীরে রয়ে যায় আজীবন। যেমন আমাদের ঠোঁটের মাঝখানে সূক্ষ্ম একটি দাগ, বা বুকের মাঝখানে হাড়ের সংযোগরেখা। ঠিক তেমনই পুরুষদের অন্ডকোষের নিচে মাঝ বরাবর চলে যাওয়া সেলাইয়ের মতো দাগটি অনেকের মনেই নানান প্রশ্নের জন্ম দেয়। কেউ কেউ একে ভুল করে অস্ত্রোপচারের দাগ মনে করেন, আবার কেউ ভাবে এটি কোনো আঘাতের চিহ্ন। কিন্তু আসলে এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি গঠন, যার বৈজ্ঞানিক নাম স্ক্রোটাল রাফে বা Scrotal Raphe। এই দাগ শুধু অন্ডকোষেই নয়, লিঙ্গের নিচে ও পেরিনিয়াম অঞ্চল…

Read More

পৃথিবীর প্রায় ৭,০০০ টি বড় বড় বাঁধে জমে থাকা পানির ভোর এত বেশি হয়েছে যে, এতে উত্তর মেরু প্রায় ১ মিটার (৩ ফুট) পর্যন্ত সরে গেছে। এই পরিবর্তন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিকেও প্রভাব ফেলছে।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে, ১৮৩৫ থেকে ২০১১ সালের মধ্যে বিশ্বজুড়ে নদী, উপনদী, পাহাড়ি উপত্যকা ইত্যাদির পানি আটকাতে প্রায় ৭০০০ টি বড় বাঁধ তৈরি হয়েছে। এসব বাঁধে জমে থাকা পানির ওজন এতটাই বেশি যে, তা পৃথিবীর ভারসাম্যে প্রভাব ফেলেছে। যার ফলে ইতিহাসে দুই দফায় উত্তর মেরু সরে গেছে। প্রথম দিকের (১৮৩৫-১৯৫৪) বাঁধগুলো উত্তর আমেরিকা ও ইউরোপে তৈরি হয়েছিল, যার ফলে উত্তর মেরু ৮ ইঞ্চি পূর্ব…

Read More

মহাকাশে যুদ্ধ? ১৯৪৫ সালে পৃথিবী প্রথমবারের মতো পারমাণবিক বোমার স্বাদ পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষপ্রান্তে হিরোশিমা ও নাগাসাকিতে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় বিস্ফোরণ কেবল যুদ্ধের চিত্রই পাল্টায়নি, মানবসভ্যতার ইতিহাসেও এক স্থায়ী আতঙ্কের ছাপ রেখে গেছে। এরপর পারমাণবিক অস্ত্র শুধুই যুদ্ধের অস্ত্র হিসেবে সীমাবদ্ধ থাকেনি। একে ঘিরে গড়ে ওঠে বৈজ্ঞানিক গবেষণা, কূটনৈতিক শক্তির ভারসাম্য, এবং মহাশক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে এক ঠাণ্ডা প্রতিযোগিতা। এই প্রেক্ষাপটেই, ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্র গোপনে হাতে নেয় একটি ব্যতিক্রমী প্রকল্প Project A119। এর লক্ষ্য ছিল চাঁদের পৃষ্ঠে একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো, যেন পৃথিবী থেকে টেলিস্কোপ দিয়ে তা দেখা যায় এবং সোভিয়েত ইউনিয়নের উপর “বিজ্ঞানী ও সামরিক শ্রেষ্ঠত্ব” প্রমাণ করা…

Read More

মানুষের কৌতূহল অনেক সময় এমন সব তথ্যকে জন্ম দেয় যা অনেকটাই অবিশ্বাস্য আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সত্যি বলেই মনে হয়। কয়েক বছর ধরে ইন্টারনেটে একটি দাবি ঘুরে বেড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে, একজন পুরুষের যৌনাঙ্গে যদি কেউ লাথি মারে বা শক্ত আঘাত করে, তবে সেই ব্যথা নাকি ৯,০০০ ডেল বা Dale নামে একটি এককে মাপা যায়। আরও বলা হয়, এই ব্যথা নাকি একসঙ্গে ১৬০টি সন্তান জন্মদানের ব্যথার সমান, আবার ৩,২০০ হাড় ভাঙার মতো অনুভূতি দেয়। প্রথমবার শুনলেই এটি ভয়াবহ ও অবিশ্বাস্য মনে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি বিজ্ঞানের কাছে এমন কোনো একক বা প্রমাণ আছে? আজ আমরা…

Read More

আমরা ছোট থেকেই শুনে আসছি জগদীশ চন্দ্র বসু নাকি প্রথম আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। অথচ এটা সম্পূর্ণটাই ভুল দাবি! কারণ হাজার হাজার বছর আগের প্রাচীনকাল থেকে প্লেটোর যুগ কিংবা মধ্যযুগের মানুষও জানতেন যে গাছও বাঁচে, শ্বাস নেয়, আবার মারাও যায়। অথচ আজও আমরা বাচ্চাদের বই খুলে দেখি, সেখানে বড় হরফে লেখা জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ থাকার অস্তিত্ব আবিষ্কার করেছিলেন। এটা কেবল ভুল নয়, এটা অপরাধ। জগদীশ চন্দ্র বসু এর আসল অবদানকে এভাবে বিকৃত করা মানে তাঁর প্রতিভাকে অপমান করা। তিনি তো নতুন করে প্রাণ খুঁজে পাননি বরং তিনি উন্মোচন করেছিলেন গাছের ভেতরের অদৃশ্য রহস্য। দেখিয়েছিলেন কীভাবে গাছও…

Read More

মানুষের সভ্যতার সূচনালগ্ন থেকে সংখ্যা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যখন আমরা প্রথমবার গণনা করতে শিখি, তখনই সংখ্যার জগতে আমাদের যাত্রা শুরু হয়। এক, দুই, তিন—এই শব্দগুলো শোনার সঙ্গে সঙ্গেই আমাদের মনে ভেসে ওঠে ছোটবেলার সেই দিনগুলো, যখন আঙুল গুনে কলা, চোখ কিংবা বন্ধুর সংখ্যা মিলিয়ে দেখতাম। তখনো জানতাম না যে এই সাধারণ গণনা একদিন মহাবিশ্ব বোঝার এক রহস্যময় দরজা খুলে দেবে। সংখ্যার গল্প কেবল গণনার গল্প নয়, বরং এটি মানব মস্তিষ্কের এক আশ্চর্য অভিযাত্রা, যা আমাদের বাস্তব থেকে কল্পনার সীমা ছাড়িয়ে অজানার দিকে নিয়ে যায়। প্রথমে আমরা যে সংখ্যাগুলো শিখি, সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এক, দুই, তিন এই সহজ…

Read More

‎অনেকসময় মনে করা হয় রাস্তার কুকুর,বিড়াল কামড় দিলে জলাতঙ্ক হয় আর পোষা বিড়াল, কুকুর কামড় দিলে জলাতঙ্ক হয় না। অনেককে আবার বড় মুখ করে বলতে শোনা যায়, আমাকে বিড়াল কামড়েছিলো, অমুক কে আঁচড় দিয়েছিলো, তমুকের রক্ত বের করেছিলো অথচ কিছুই হয়নি, বিড়াল কামড় বা আঁচড় দিলে কিছুই হয় না ইত্যাদি ইত্যাদি। ‎কেউ কেউ স্থানীয় কিছু কবিরাজের কাছ থেকে ঝাড় ফুক করিয়ে নেন বা তাদের দেওয়া ঔষুধ সেবন করেন। কিন্তু আসলেই কি সেটা সঠিক চিকিৎসা?‎‎এই প্রবন্ধে কুকুর, বিড়াল কামড়ালে কখন ভ্যাক্সিন নিতে হবে, প্রাথমিক ভাবে কি করা উচিত ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে এবং এরপর জলাতঙ্ক ও ভ্যাক্সিন নিয়ে আমাদের কিছু…

Read More

আমাদের ত্বকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল সংক্রমণ হয়ে থাকে এর মধ্যে রিংওয়ার্ম বা দাদ অন্যতম। এটি মূলত এক ধরনের ছত্রাক যা শরীরের বিভিন্ন অংশে হতে পারে এবং একজনের থেকে আরেকজন সংক্রমিত হতে পারে। চলুন সংক্ষেপে জেনে নিই, রিংওয়ার্ম বা দাদ আসলে কী, এর উপসর্গ কী এবং এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়।রিংওয়ার্ম (Ringworm) বা দাদ হলো একটি খুব সাধারণ এবং ছোঁয়াচে ছত্রাকজনিত চর্মরোগ। এই রোগের নাম ‘রিংওয়ার্ম’ তবে এর সঙ্গে কৃমির (worm) কোনো সম্পর্ক নেই। এর কারণ হলো, ত্বকে এটি হলে লালচে বা বাদামী রঙের গোলাকার বা আংটির মতো রিং তৈরি হয় যা দেখতে অনেকটা কৃমির মতো…

Read More