লেখক: বিজ্ঞান্বেষী ডেস্ক

রাতে ঘুম আসছে না? বিছানায় শুয়ে ঘণ্টার পর ঘণ্টা এপাশ-ওপাশ করছেন, মোবাইল স্ক্রল করছেন, তবুও চোখে ঘুমের ছোঁয়া নেই? নানা কৌশল চেষ্টা করেও কাজ হচ্ছে না? আসলে এই সমস্যা আমাদের অনেকেরই হয়। কিন্তু সমাধানটা খুব কঠিন কিছু নয়। গবেষণা বলছে, ঘুমানোর আগে মাত্র একটি ছোট অভ্যাস আপনার ঘুমের মান বদলে দিতে পারে।গরম পানিতে গোসল, এই সাধারণ অভ্যাসই হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে শোবার এক থেকে দুই ঘণ্টা আগে গরম পানিতে গোসল করলে শুধু দ্রুত ঘুম আসে না বরং ঘুমের মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ওয়ার্ম বাথ ইফেক্ট। এর পেছনে…

Read More

ড. ভ্লাদিমির পেত্রোভিচ দেমিখভ (১৯১৬–১৯৯৮) ছিলেন এমন এক বিজ্ঞানী যিনি নিজের সময়ের অনেক আগেই ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। আজ আমরা অঙ্গ প্রতিস্থাপন কে যতটা স্বাভাবিক ধরে নিই সেটা অনেকটা তাঁর সেই সাহসী পরীক্ষা আর অদম্য প্রচেষ্টারই ফল। জীবদ্দশায় তিনি খুব বেশি সম্মান পাননি বরং নানা সমালোচনার মুখে পড়েছিলেন। তাঁর অনেক গবেষণাই তীব্র বিতর্ক তৈরি করেছিল কারণ তখনকার দিনে কুকুরের শরীরে নানা অঙ্গ প্রতিস্থাপন করার কাজ মানুষকে নাড়া দিয়েছিল। তবুও আজ যখন আমরা ফিরে তাকাই তখন বুঝতে পারি চিকিৎসা বিজ্ঞানের যে বিপ্লবটা এখন আমাদের জীবন বাঁচাচ্ছে তার শেকড় অনেকটাই তাঁর হাতে বোনা। শৈশব, শিক্ষা আর কর্মজীবনের শুরু ভ্লাদিমির…

Read More

আমাদের পৃথিবীর নীল রঙের সাগর একসময় ছিল সবুজ। কিন্তু কেমন হবে ভবিষ্যতে যদি তা হয় বেগুনি বা লাল? এমনটি হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ জুড়ে আছে সাগর। যা মহাকাশ থেকে এক ফ্যাকাশে নীল বিন্দুর মতো দেখা যায়। আসলে সাগরের পানির নিজস্ব কোনো রং নেই, এটি মূলত স্বচ্ছ। তবে সূর্যের আলো পানিতে পড়লে লাল, কমলা আর হলুদ তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্রুত শোষিত হয়ে যায়, আর নীল আলো তুলনামূলক কম শোষিত হয়ে ছড়িয়ে পড়ে। তাই আমাদের চোখে সমুদ্র নীল মনে হয়। কিন্তু অতীতে এর রং পরিবর্তিত হয়েছিল এবং ভবিষ্যতেও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা আছে।সম্প্রতি জাপানি গবেষকরা Nature জার্নালে প্রকাশিত এক…

Read More

স্টকহোম সিনড্রোম কী? স্টকহোম সিন্ড্রেম নামটা শুনলে মনে হতে পারে কোনো সিনেমা বা থ্রিলারের গল্প, কিন্তু আসলে এটি একটি বাস্তব মানসিক অবস্থা, যা শুনলে হয়তো অবাক হবেন। সাধারণভাবে কেউ যদি কাউকে বন্দি করে রাখে, আঘাত করে বা নির্যাতন করে তখন ভুক্তভোগী স্বাভাবিকভাবে সেই মানুষের প্রতি রাগ, ঘৃণা বা ভয়ের অনুভূতি তৈরি করে। কিন্তু স্টকহোম সিন্ড্রোমের ঘটনা সম্পূর্ণ উল্টো। এখানে দেখা যায়, ভুক্তভোগী ধীরে ধীরে তার নির্যাতনকারী বা অপহরণকারীর প্রতি সহানুভূতি, মায়া, এমনকি একধরনের আবেগী টান অনুভব করতে শুরু করে। স্টকহোম সিন্ড্রোম কথাটা এসেছে সুইডেনের রাজধানী স্টকহোমে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনার পর। ১৯৭৩ সালে এক ব্যাংকে ডাকাতি হয়। ডাকাতরা ব্যাংকে…

Read More

বিজ্ঞান বরাবরই আমাদের এমন সব অদ্ভুত বাস্তবতা সম্পর্কে জানিয়ে এসেছে যা কল্পনাকেও হার মানায়। আমরা জানি, গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ভর করে ক্রোমোজোমের উপর যা একটি বিশুদ্ধ জেনেটিক সত্য। কিন্তু যদি বলা হয়, শুধু একটি খাদ্য উপাদানের অভাব যা শুধু আয়রনের অভাবেই পাল্টে যেতে পারে সেই জৈব নির্মাণের চূড়ান্ত রূপরেখা? যদি জানা যায় একজন মা তার গর্ভে ছেলে সন্তান ধারণ করেও শেষমেশ একটি মেয়ের অঙ্গ নিয়ে ভ্রূণের জন্ম দিয়েছেন শুধুমাত্র শরীরে পর্যাপ্ত আয়রন না থাকার কারণে? এই অবিশ্বাস্য সত্যটিই উঠে এসেছে সম্প্রতি একটি গবেষণায়, যা জেনেটিক ও বিকাশবিজ্ঞানকে নতুন আলোয় দেখতে বাধ্য করছে। গবেষণাটি হয়েছে ইঁদুরের উপর…

Read More

মানুষের জন্ম, মৃত্যু এবং আত্মার অস্তিত্ব নিয়ে প্রশ্ন চিরকালই মানুষের মনে রহস্যের জন্ম দিয়েছে। আত্মা কী? সেটা কি কোনো বাস্তব কিছুর মতো? নাকি নিছক ধর্মীয় বিশ্বাস? আমরা যখন মৃত্যুর কথা ভাবি তখন একটা গভীর প্রশ্ন আমাদের কুরে কুরে খায় যে মৃত্যুর পর কি কিছু বেঁচে থাকে? আর যদি বেঁচেই থাকে, তবে সেটা কি কোনো বস্তু? ওজন আছে তার? এই রহস্যকে ঘিরেই ১৯০৭ সালে একজন ডাক্তার এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আত্মার ওজন মাপবেন! এই গল্প একা আত্মা নিয়ে নয়, এটা এক বিজ্ঞানমনস্ক মানুষের চিন্তা ও চেষ্টার গল্প, যার মধ্যে ছিল অদম্য কৌতূহল কিন্তু গবেষণার ভিত্তি ছিল দুর্বল আর ফলাফল…

Read More

আমরা জানি পৃথিবী প্রতি ২৪ ঘন্টায় একবার নিজ অক্ষে ঘূর্ণন সম্পন্ন করে, যার ফলে দিন ও রাতের আবর্তন ঘটে। এই সময়টিকে আমরা ৮৬,৪০০ সেকেন্ড ধরি অর্থাৎ একদিন। কিন্তু বাস্তবে এই ঘূর্ণন সব সময় ঠিক এই নির্দিষ্ট সময়েই হয় না। কখনো কখনো এটি মিলিসেকেন্ডের ব্যবধানে কম বা বেশি হতে পারে। এই পার্থক্য এতটাই সূক্ষ্ম যে তা সাধারণ ঘড়িতে ধরা পড়ে না। কিন্তু আধুনিক অ্যাটোমিক ক্লক আবিষ্কারের পর বিজ্ঞানীরা পৃথিবীর ঘূর্ণনের এই সূক্ষ্ম উঠানামা নির্ভুলভাবে পরিমাপ করতে সক্ষম হয়েছেন।বহু কোটি বছর ধরে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমছে। মেসোজয়িক যুগে, যখন ডায়নোসররা পৃথিবীতে ঘুরে বেড়াতো, তখন এক দিন ছিল মাত্র ২৩ ঘণ্টার।…

Read More

ছোট্ট শিশুর গালে বা কপালে কালো কাজলের ছোট্ট একটা ফোঁটা। বাংলাদেশ-ভারতের লক্ষ লক্ষ ঘরে এই দৃশ্য সাধারণ ব্যাপার। বর্তমান প্রজন্মের দাদু-দাদি, নানু-নানার আমল থেকেই চলে আসছে এই রীতি। এখনো অনেকে যদি নিজের শৈশবের ছবি দেখে অনেকে ছবিতে নিজের কপালের উপর সেই কালো টিপ দেখতে পায়। উদ্দেশ্য একটাই । ছোট্ট শিশুর ওপর যাতে মানুষের নজর না খারাপ দৃষ্টি না পড়ে। এটার কোন বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও , এই বিশ্বাসের ওপর ভর করেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে বহুল প্রচলিত শিশুর কপালে কালো টিপ দেওয়ার প্রথা। সাম্প্রতিক গবেষণাগুলো উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। বাজারের অনেক কাজলে পাওয়া গেছে বিপদজ্জনক মাত্রার ভারী ধাতুর…

Read More

প্রযুক্তি যখন মানুষের অন্তর্জগতে উঁকি দেওয়ার চেষ্টা করে তখন তা শুধু বিস্ময়করই নয়, ভয়ংকরও হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এমন এক ক্ষমতা অর্জন করেছে, যা আগে কেবল বিজ্ঞান কল্পকাহিনির জগতে কল্পনা করা যেত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণা এমনই এক দ্বিধাবিভক্তিকর এবং বিতর্কিত সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে—AI কি শুধুমাত্র মানুষের মুখাবয়ব বিশ্লেষণ করে তার যৌন প্রবণতা অনুমান করতে পারে? এই প্রশ্নের উত্তর গবেষকরা যে রকম নিখুঁতভাবে দিয়েছেন, তাতে একদিকে যেমন প্রযুক্তির ক্ষমতা চমকে দেয়, অন্যদিকে নৈতিকতা ও গোপনীয়তার প্রশ্নে তা শঙ্কাও জাগায়। এই গবেষণায় দাবি করা হয়েছে, একটি কম্পিউটার অ্যালগরিদম বা বিশেষ সফটওয়্যার পুরুষদের যৌন প্রবণতা ৮১ শতাংশ এবং নারীদের যৌন…

Read More

১৮৮২ সালে নিউ ইয়র্কের পার্ল পাওয়ার স্টেশনে প্রথম বিদ্যুৎ উৎপাদনের পর থেকে বিদ্যুৎ সরবরাহের একমাত্র উপায় ছিল তারযুক্ত সংযোগ। কিন্তু বর্তমান যুগে এটি সবসময়ের জন্য কার্যকর নয়। অনেক প্রত্যন্ত অঞ্চলে বা মহাকাশে বিদ্যুৎ সরবরাহের জন্য তার ব্যবহার সম্ভব নয়। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের কারণে বিদ্যুতের চাহিদা এবং এর সরবরাহের সহজলভ্যতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই, তার ছাড়াই বিদ্যুৎ সরবরাহের একটি নতুন পদ্ধতি নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন। এই প্রযুক্তির নাম ‘পাওয়ার বিমিং’। এক শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ এবং লেজারের মাধ্যমে বিদ্যুৎ পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানী নিকোলা টেসলা প্রথম এই ধারণা দেন, যেখানে তিনি পৃথিবীর আয়নোস্ফিয়ার ব্যবহার…

Read More