সরাসরি বলতে গেলে, না— এনাল সেক্স থেকে গর্ভধারণ সম্ভব নয়, তবে এটা গর্ভধারণ এড়ানোর কার্যকর উপায়। আবার এমন কিছু একেবারে অপ্রত্যাশিত পরিস্থিতি থাকতে পারে যা পরোক্ষভাবে গর্ভধারণ ঘটাতে পারে। যদিও পায়ুপথে যৌন মিলনের ফলে গর্ভধারণের ঘটনা অবিশ্বাস্যরকম বিরল, তবুও এগুলি কেবলমাত্র এমন লোকদের মধ্যেই ঘটেছে যাদের ক্লোকাল ম্যালফর্মেশন নামক প্রজনন অস্বাভাবিকতা রয়েছে । আর তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, এর সাথে অন্য কিছু স্বাস্থ্যঝুঁকি জড়িত আছে যা বিবাহিত সকলেরই জানা দরকার।
আমেরিকায় গবেষণা অনুযায়ী দেখা গেছে, বর্তমানে মানুষ আগের চেয়ে অনেক বেশি এনাল সেক্স করে। অনেক নারীই এনাল সেক্স উপভোগ করেন, আবার কারো জন্য এটা বেশ কষ্টকর বা অস্বস্তিকর এবং তারা প্রায়ই কোনো কারণে রাজি হতে চান না। এই কারণগুলোর মধ্যে থাকে সঙ্গীর আকাঙ্খা বা গর্ভধারণ এড়ানোর ইচ্ছে।
যৌনক্রিয়া দুজনের জন্যই আনন্দদায়ক, সুখকর এবং সম্মতিমূলক হওয়া উচিত। যদি আপনি এই কাজে রাজি না থাকেন, সঙ্গীকে জানিয়ে দিন যে আপনি এতে অংশ নিতে চান না। যদি গর্ভধারণ এড়ানোর জন্য এনাল সেক্স বেছে নেন, তাহলে এই তথ্যগুলো জানা অবশ্যই জরুরি। এবার ঝুঁকিগুলো একটু বিস্তারিত দেখে নিই।
পুরুষের প্রতি ফোঁটা বীর্যতে কোটি কোটি শুক্রাণু থাকে, আর এরা খুব জোরে সাঁতার কেটে ডিম্বাণু খুঁজে বের করার চেষ্টা করে। একজন নারীপ্রজননক্ষম ব্যক্তির ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি পাকা ডিম্বাণু বের হয় এবং fallopian tube এ চলে যায়।
ডিম্বাণু নিষিক্ত করতে শুক্রাণুকে যোনির ভেতরে যেতে হয়, যাতে তারা cervix পেরিয়ে জরায়ুতে ঢুকে fallopian tube এ পৌঁছাতে পারে এবং ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে।
মলদ্বারের সাথে প্রজনন অঙ্গগুলোর কোনো সরাসরি সংযোগ নেই, তাই শুক্রাণু যোনিতে পৌঁছাতে না পারলে গর্ভধারণ হবে না। তবে শুক্রাণু যোনির কাছে কোনোভাবে পৌঁছে গেলে অসাবধানতায় তা যোনিপথে ঢুকে পড়তে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে, ডাক্তাররা মনে করেন এতে গর্ভধারণ হতে পারে।
শুধু একটিমাত্র শুক্রাণুই যথেষ্ট। যদি বীর্যপাতের সময় খুব সাম্প্রতিক হয়, তাহলে শরীরের বাইরে শুক্রাণু জীবিত থাকার সম্ভাবনা বেশি থাকে। যদিও এটা খুবই কম সম্ভাবনাময়, তবুও এনাল পেনিট্রেশনের আগে বা পরে যদি কনডম ছাড়া সঙ্গম হয়, শুক্রাণু যোনিতে পৌঁছাতে পারে। গর্ভধারণের জন্য প্রয়োজন শুক্রাণু যোনিতে পৌঁছানো এবং সেই সময় নারীর ডিম্বাণু বের হওয়া অর্থাৎ fertile window-এ থাকা। তাহলেই নিষিক্তকরণের মাধ্যমে গর্ভধারণ সম্ভব।

প্রী-ইজাকুলেট (pre-ejaculate) নিয়ে কী হবে?
শুক্রাণু সাধারণত বীর্যে থাকে, তবে ২০১৬ সালের এক গবেষণায় বলা হয়েছে, প্রী-ইজাকুলেট তরলেও (যা প্রি-কাম বা মজি নামে পরিচিত) কিছু শুক্রাণু থাকতে পারে। এই মজি তরল যৌনমিলনের সময় বীর্যপাতের আগেই লিঙ্গ থেকে বের হয়। যদি এই তরল যোনিতে ঢুকে যায়, তাহলে গর্ভধারণ হতে পারে, এমনকি লিঙ্গ যোনিতে প্রবেশ না করলেও।
যদি এনাল সেক্সের আগে ফোরপ্লে করা হয় এবং এতে প্রী-ইজাকুলেট যোনির কাছে চলে আসে, তবে গর্ভধারণের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করলে যোনিতে লিঙ্গ প্রবেশ পুরোপুরি এড়ানো উচিত।
কনডম ছাড়া এনাল সেক্সের অন্য ঝুঁকি
কনডম ছাড়া এনাল সেক্স করলে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। রেকটামের বা মলদ্বারের আস্তরণ খুব পাতলা, শুকনো আর নাজুক, যা সহজেই ফেটে যেতে পারে এবং রক্তপাত হতে পারে। এর ফলে ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী রক্তের মাধ্যমে শরীরে ঢুকে যেতে পারে। এমনকি গুরুতর সংক্রমণ না হলেও, মল থেকে মূত্রনালীতে সংক্রমণ যেমন—ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে।
লুব্রিক্যান্ট ব্যবহার করলে ছিঁড়ে যাওয়া এবং রক্তপাতের সম্ভাবনা কমতে পারে। তবে ২০২১ সালের এক গবেষণায় দেখা গেছে, লুব্রিক্যান্ট ব্যবহারের ফলে সংক্রমণের ঝুঁকিও কিছুটা বেড়ে যেতে পারে।
আরেকটি ঝুঁকি হলো, এনাল সেক্সের ফলে পায়ুপথের পেশি দুর্বল হয়ে যেতে পারে, যা পায়খানা ধরে রাখতে না পারার সমস্যা তৈরি করতে পারে। কারণ মলদ্বার যোনিপথের মতো এতো বেশি ইলাস্টিক না।
পায়ুপথে যৌনমিলনের মাধ্যমে মানুষ যেসব সংক্রমণ ছড়াতে পারে তার মধ্যে রয়েছে –
- এইচআইভি
- হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV)
- হেপাটাইটিস ভাইরাস
- সিফিলিস
- গনোরিয়া
- হারপিস সিমপ্লেক্স
- ক্ল্যামিডিয়া
সাধারণত এনাল সেক্স থেকে গর্ভধারণ সম্ভব নয়, তবে কিছু শর্ত একসাথে মিলে গেলে, খুব সামান্য হলেও সেই সম্ভাবনা থেকে যায়। তবে এর সাথে থাকা স্বাস্থ্যঝুঁকি – যেমন সংক্রমণ, পেশি দুর্বলতা – আরও বেশি গুরুত্বপূর্ণ।
আপনি এবং আপনার সঙ্গী যদি এনাল সেক্স করতে চাইলে সুরক্ষার জন্য কনডম ব্যবহার করা, STI পরীক্ষা করা এবং গর্ভধারণ এড়ানোর জন্য অন্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে ডাক্তারদের সাথে আলোচনা করা উচিত। সঠিক সাবধানতা নিলে এনাল সেক্সও দুজনের জন্য আনন্দদায়ক ও নিরাপদ হতে পারে। সর্বোপরি এনাল সেক্স না করাই উত্তম।
লেখক: ইমাম হোসাইন আনজির
সূত্র: Medical News Today, Healthline, The Conversation

