বিজ্ঞানী ম্যারি কুরির নাম শুনলেই প্রথমে মনে আসে তেজস্ক্রিয়তা আর সাহসিক গবেষণার কথা। তিনি ছিলেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি দু’টি ভিন্ন বিষয়ে—পদার্থবিজ্ঞান ও রসায়নে—নোবেল পুরস্কার লাভ করেন। কিন্তু তাঁর এই বৈজ্ঞানিক সাফল্যের পেছনে লুকিয়ে ছিল অসংখ্য ঝুঁকি, ক্লান্তি আর এমন কিছু ভয়ানক মুহূর্ত, যা শেষ পর্যন্ত তাঁর জীবনকেই গ্রাস করেছিল।১৮৯৮ সালে ম্যারি কুরি ও তাঁর স্বামী পিয়েরে কুরি একসঙ্গে দুটি নতুন তেজস্ক্রিয় মৌল—পোলোনিয়াম ও রেডিয়াম—আবিষ্কার করেন। এই আবিষ্কার তেজস্ক্রিয়তা নিয়ে আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়ে দেয়। কিন্তু সেই সময় তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিজ্ঞানীদের স্পষ্ট ধারণা ছিল না। তাই গবেষণার সময় ম্যারি কুরি ও তাঁর স্বামী কোনো ধরণের রেডিয়েশন সুরক্ষা ছাড়াই…
© 2025 KBKh Science. All rights reserved.
Designed & Developed by Reduanul Haque Rana