মানুষ ও পোষা প্রাণীর সম্পর্ক হাজার বছরের পুরোনো। বিশেষ করে বিড়ালকে অনেকে পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন। তবে সাম্প্রতিক এক গবেষণা এই সম্পর্ককে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। আন্তর্জাতিকভাবে আলোচিত এই গবেষণায় বলা হয়েছে শৈশবে বা জীবনের যেকোনো সময়ে বিড়ালের সংস্পর্শে আসা মানুষের স্কিজোফ্রেনিয়া-সম্পর্কিত মানসিক ব্যাধির ঝুঁকি বাড়তে পারে। এ দাবি শুনে অনেকে বিস্মিত হলেও গবেষকরা বিষয়টিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করেছেন। গবেষণাটি ৪৪ বছরের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে, যেখানে ১১টি দেশের ১৭টি আলাদা গবেষণা অন্তর্ভুক্ত রয়েছে। এসব গবেষণা পর্যালোচনা করে দেখা যায়, বিড়ালের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে স্কিজোফ্রেনিয়া-সংশ্লিষ্ট লক্ষণ বা ব্যাধির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি পাওয়া গেছে। পরিসংখ্যান অনুযায়ী, ঝুঁকি…
© 2025 KBKh Science. All rights reserved.
Designed & Developed by Reduanul Haque Rana