লেখক: ইমাম হোসাইন আনজির

মানব সভ্যতার ইতিহাসে লিঙ্গ বা gender সবসময়ই একটি মৌলিক প্রশ্ন। আমাদের সমাজ সাধারণত মানুষকে দুই ভাগে বিভক্ত করে—পুরুষ ও নারী। কিন্তু বাস্তবতা এত সরল নয়। পৃথিবীর নানা সমাজে এমন মানুষ আছেন যাদের শরীর, মন কিংবা সামাজিক অবস্থান এই দুটি প্রচলিত শ্রেণির ভেতরে পুরোপুরি ফেলা যায় না। দক্ষিণ এশিয়ায় তাদের আমরা “হিজড়া” বা “তৃতীয় লিঙ্গ” নামে চিনি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ বহু দেশে তাদের আইনিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বৈজ্ঞানিকভাবে কেন কিছু মানুষ পুরুষ বা নারী হিসেবে জন্ম নেয় না? কেন তৃতীয় লিঙ্গ বা হিজড়া মানুষ জন্ম নেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের জেনেটিক্স, হরমোন, মস্তিষ্কবিজ্ঞান এবং সামাজিক-ঐতিহাসিক…

Read More

মানবজীবনের সবচেয়ে অবধারিত সত্য হলো মৃত্যু। জন্মের পর থেকে প্রতিটি মানুষই ধীরে ধীরে সেই চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। তবে মৃত্যুকে ঘিরে মানুষের মনে নানা ধরনের ভয়, প্রশ্ন ও কৌতূহল রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো— মৃত্যু কি কষ্ট ছাড়া সম্ভব? অর্থাৎ, একজন মানুষ কি এমনভাবে জীবন থেকে বিদায় নিতে পারে যেখানে শারীরিক ও মানসিক যন্ত্রণা থাকবে না? আধুনিক চিকিৎসা, নৈতিকতা, সংস্কৃতি ও আইনের আলোচনায় এই প্রশ্নটির রয়েছে বিশেষ গুরুত্ব। মৃত্যুর সময়ে ব্যথা ও কষ্ট মৃত্যুর প্রক্রিয়া একেক মানুষের ক্ষেত্রে একেক রকম হয়। কারও ক্ষেত্রে মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে অসহ্য যন্ত্রণা, শ্বাসকষ্ট, মানসিক অস্থিরতা দেখা যায়। আবার কারও মৃত্যু…

Read More

মানুষের ভাষায় গালি একটি বিশেষ ধরনের শব্দচয়ন যা সাধারণত রাগ, ক্ষোভ, যন্ত্রণা কিংবা সামাজিকভাবে নিষিদ্ধ বিষয় প্রকাশ করতে ব্যবহৃত হয়। গালি কেবলমাত্র সাধারণ যোগাযোগের মতো নয় বরং এটি এক ধরনের আবেগঘন প্রকাশভঙ্গি। কিন্তু প্রশ্ন হলো—মানুষ ছাড়া অন্য প্রাণীর মধ্যে কি এই ধরনের আচরণ দেখা যায়? তারা কি গালি দেওয়ার মতো কোনো শব্দ বা আচরণ করে থাকে? বিজ্ঞানীরা এ নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন। যদিও মানুষের মতো শুদ্ধার্থে গালি অন্য প্রাণী ব্যবহার করে না, তবুও কিছু প্রাণীর আচরণে আমরা গালির মতো সামাজিক ও আবেগঘন কার্যকারিতা খুঁজে পাই। এই নিবন্ধে আমরা সেই বিষয়গুলোকে সহজভাবে বিশ্লেষণ করব। গালির সংজ্ঞা ও এর বৈশিষ্ট্য…

Read More

আমরা প্রতিনিয়ত আশেপাশের নানা গন্ধ অনুভব করি যেমন ফুলের ঘ্রাণ, পারফিউম কিংবা পরিচিত-অপরিচিত কারও দেহের ঘামের। তবে আপনি কি জানেন, এই গন্ধগুলোর কিছু কিছু আপনার মনের ওপর অদ্ভুত প্রভাব ফেলতে পারে? এমনকি কিছু গন্ধ আছে এমন যে যা আপনি বুঝতেও পারবেন না কিন্তু তবুও তা আপনার আবেগ, আকর্ষণ কিংবা মানসিক চাপের উপর নিঃশব্দে কাজ করে যাচ্ছে।সম্প্রতি জাপানের টোকিও ইউনিভার্সিটির একদল গবেষক এমনই এক বিস্ময়কর তথ্য সামনে এনেছেন। তাঁদের গবেষণায় দেখা গেছে নারীর শরীর থেকে নির্গত কিছু গন্ধ উপাদান বিশেষ করে ডিম্বস্ফোটনের সময় পুরুষের মনে একধরনের আকর্ষণ, প্রশান্তি এবং আবেগীয় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই প্রভাব এতটাই সূক্ষ্ম যে আমরা নিজেরাও…

Read More

মাইগ্রেন এমন একধরনের স্নায়বিক ব্যাধি যা আক্রান্ত ব্যক্তির জীবনে ডেকে নিয় আসে প্রচণ্ড কষ্ট আর যন্ত্রণা। হঠাৎ মাথার একপাশে তীব্র ব্যথা, বমি বমি ভাব, আলো বা শব্দে অস্বস্তি—এসবই মাইগ্রেনের সাধারণ উপসর্গ। চিকিৎসাবিজ্ঞান এখন পর্যন্ত মাইগ্রেনের স্থায়ী সমাধান খুঁজে পায়নি তবে নানা ধরণের ওষুধ, জীবনযাপনের পরিবর্তন এবং মানসিক প্রশান্তি এর প্রভাব কিছুটা কমাতে পারে। কিন্তু একটি প্রশ্ন দীর্ঘদিন ধরে আলোচনায় আছে—যৌনতা বা যৌন কার্যকলাপ কি মাইগ্রেনের ব্যথা উপশম করতে পারে?এই প্রশ্নের সরল উত্তর নেই। কারণ, যৌনতা কারো জন্য উপশম বয়ে আনে আবার কারো জন্য উল্টো ব্যথা আরও বাড়িয়ে তোলে। বৈজ্ঞানিক গবেষণা, রোগীর অভিজ্ঞতা এবং চিকিৎসকদের পর্যবেক্ষণ মিলিয়ে একটি জটিল কিন্তু আকর্ষণীয়…

Read More

আমরা প্রায়ই ইন্টারনেটে এমন কিছু অদ্ভুত কথা দেখি বা শুনি, যেগুলো শুনলে অবিশ্বাস্য মনে হয়। তেমনই একটি প্রচলিত ধারণা হলো রাতে গাছের নিচে ঘুমালে নাকি দমবন্ধ হয়ে মৃত্যু হতে পারে। শুনলে যেমন ভয় লাগে, আসল ব্যাপারটা কিন্তু এতটাও ভয়াবহ নয়। বরং, এই ধারণার পেছনে সামান্য সত্য থাকলেও সেটিকে এতটা বাড়িয়ে বলা হয় যে একে পুরোপুরি গুজব বলাই ভালো। এই বিশ্বাসটি কোথা থেকে এলো এবং বিজ্ঞান আসলে কী বলে সেটাই সহজভাবে ব্যাখ্যা করা যাক। একজন বিজ্ঞান লেখক গুগলে একটি প্রশ্ন লিখছিলেন why shouldn’t I… অর্থাৎ আমার কী করা উচিত নয়? তখন গুগল তাকে সাজেস্ট করল, why shouldn’t I sleep under a…

Read More

মানুষ মৃত্যুর পর তার দেহ একটি স্বাভাবিক পচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যা জীববৈজ্ঞানিক নিয়মে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণরূপে দেহকে ভঙ্গুর কঙ্কালে পরিণত করে। তবে ইতিহাসের বিভিন্ন যুগ এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, কিছু মৃতদেহ দীর্ঘদিন কবরের ভেতর থাকা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে অক্ষত ও অপরিবর্তিত অবস্থায় থাকে। এই ধরনের ঘটনা বহুসময় রহস্যময় ও অলৌকিক মনে হলেও, এর পেছনে বিজ্ঞানের সুস্পষ্ট এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা বিদ্যমান। মূলত মৃতদেহের সংরক্ষণে পরিবেশগত শর্তাবলী, রাসায়নিক উপাদান এবং জীবাণুর কার্যক্রমের মতো বহু জটিল কারণ একযোগে কাজ করে। এসব কারণের সমন্বয়ে কখনও কখনও মৃতদেহ দীর্ঘ সময় পর্যন্ত প্রায় অক্ষত অবস্থায় বিরাজমান থাকতে পারে যা আমাদের কৌতূহল এবং…

Read More

১৯৬১ সালে, এমআইটির একজন আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেঞ্জ আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য একটি প্রোগ্রাম চালাচ্ছিলেন। মডেলটি ছিল বেশ কিছু ভেরিয়েবলের উপর ভিত্তি করে যার মধ্যে একটি ভ্যালু ছিল 0.506127। পরে তিনি একই মডেল আবার চালাতে গিয়ে এই সংখ্যাটিকে একটু সহজ করে 0.506 হিসেবে ইনপুট দেন। তারপর কফি খেতে চলে যান। ফিরে এসে দেখেন, এই সামান্য রাউন্ডিংয়ের ফলে আবহাওয়ার পূর্বাভাস একেবারে পাল্টে গেছে! ১৯৭২ সালে, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স (AAAS)-এর এক বৈঠকে লরেঞ্জ তার এই গবেষণার ফলাফল উপস্থাপন করেন। তিনি প্রশ্ন করেন, ব্রাজিলে একটা প্রজাপতির ডানা ঝাপটানো কি টেক্সাসে একটা ঘূর্ণিঝড় তৈরি করতে পারে? বোঝাতে চেয়েছিলেন, কোনো একটি সিস্টেম যদি…

Read More

অপরিচিত কারও সঙ্গে প্রথম পরিচয়ে আমরা সাধারণত তাদের সম্পর্কে যে প্রথম তথ্যটা পাই সেটা হলো তাদের নাম। বাবা-মা প্রায়ই সন্তানের নাম কী হবে তা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যান, আর শেষ পর্যন্ত অনেক ভাবনা-চিন্তার পর যে নামটা ঠিক করেন সেটাই সন্তানের জন্য বেছে নেন। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, আমাদের ডাকা নামটা অন্যরা আমাদের সম্পর্কে কীভাবে ভাববে, তাতে বড়সড় প্রভাব ফেলতে পারে। আমরা প্রায়ই ভাবি বাবা-মা আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলেছেন? হয়তো তাদের স্নেহ, কঠোরতা, উদারতা বা জেদের কথা মনে করে ভাবি। কিন্তু তারা আমাদের যে এক বিশেষ উপহার দিয়েছেন সেটা নিয়ে হয়তো খুব বেশি ভেবেছেন কম মানুষই আর সেটা হলো…

Read More

ধরুন একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন, এই বিশাল পৃথিবীতে মানুষের আর কোনো অস্তিত্ব নেই। নেই কোনো শহর, গাড়ি, ইন্টারনেট, মোবাইল ফোন সব কিছু যেন হঠাৎ মিলিয়ে গেছে। প্রশ্নটা তখন মাথায় ঘুরবে এই শূন্য পৃথিবীতে তাহলে কারা আবার গড়ে তুলবে সভ্যতা? ভবিষ্যতের মানুষ কারা হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এমন এক জীবের নাম বলেন যাকে আপনি হয়তো মাছের বাজারে দেখে থাকবেন, এমনকি খেয়েও থাকতে পারেন। হ্যাঁ, কথা হচ্ছে অক্টোপাস বা আট বাহুর রহস্যময় সামুদ্রিক প্রাণীটির কথা। এই প্রশ্ন শুনে অনেকেরই হাসি আসতে পারে। অক্টোপাস আবার সভ্যতা গড়বে? কিন্তু একটু ধৈর্য ধরে শুনলে আপনি দেখবেন, বিজ্ঞানীদের যুক্তিগুলো মোটেও…

Read More