পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইনফরেস্ট হলো দক্ষিণ আমেরিকার অ্যামাজন মহাবন। যুক্তরাজ্য ভিত্তিক WEF-এর তথ্যমতে, এটি প্রায় ৬.৭ মিলিয়ন বর্গকিলোমিটার আয়তনের বিশাল এক প্রাকৃতিক বাস্তুতন্ত্র, যা দক্ষিন আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত। এর মধ্যে প্রায় ৬০% ব্রাজিলে, ১৩% পেরুতে, ৭-৮% কলোম্বিয়ায় এবং অবশিষ্ট অংশ ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা ও সুরিনামে ছড়িয়ে আছে। বিজ্ঞানীদের মতে, আজ থেকে প্রায় ৫৬-৩৪ মিলিয়ন বছর আগে এর উৎপত্তি, আর আজও এটি পৃথিবীর ফুসফুস হিসেবে টিকে রয়েছে।অ্যামাজন পৃথিবীর মোট বনভূমির প্রায় ১৫-১৭% এবং বিশ্ব ট্রপিক্যাল রেইনফরেস্টের ৩৫-৪০% এর বেশি এলাকা দখল করে আছে। এটি প্রতিবছর গড়ে ৫-১০% কার্বন ডাই অক্সাইড শোষণ করে বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা…
© 2025 KBKh Science. All rights reserved.
Designed & Developed by Reduanul Haque Rana